Monday, April 13, 2026

আয়কর রিটার্ন জমা করেননি? বড় জরিমানার মুখে পড়তে চলেছেন করদাতারা!

Date:

Share post:

নির্ধারিত সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আয়কর রিটার্ন (IT Return) জমা করেননি এমন করদাতাদের (Tax payers) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর দফতর (Income Tax Department)। আগামী সোমবার অর্থাৎ ১৫ এপ্রিল থেকেই জবাবদিহি চাওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেই খবর।

আয়কর দফতর সূত্রে জানা গেছে, যে প্রায় দেড় কোটি এমন মানুষ আছেন যাঁরা ট্যাক্স দেওয়ার মতো অর্থ উপার্জন করেন কিংবা টিডিএস কাটার পরেও রিটার্ন জমা দেননি। এবার তাঁদের কাছেই পৌঁছবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT)।২০২২-২৩ অর্থবর্ষে মোট করদাতার সংখ্যা ছিল প্রায় ৮ কোটি ৯০ লক্ষ। কিন্তু রিটার্ন ফাইল করেছেন ৭ কোটি ৪০ লক্ষ মানুষ। যার মধ্যে আবার রিভাইজড রিটার্নও রয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৯৭ লক্ষ করদাতা টিডিএস কাটা সত্ত্বেও রিটার্ন জমা করেননি বলে রিপোর্ট জমা পড়েছে। মাসু দুয়েক আগে এনাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাতে ইতিবাচক ফল না মেলায় এবার দফতরের তরফে আধিকারিকদের কাছে নির্দেশ গেছে, যথাযথ তথ্য ও নথি নিয়ে ওই করদাতাদের কাছে পৌঁছতে হবে। জানতে চাওয়া হবে, কেন তাঁরা রিটার্ন ফাইল করেননি। প্রয়োজনে কড়া জরিমানা করা মনে করা হচ্ছে। তবে যেসব করদাতারা রিটার্ন না জমা করার যথাযথ কারণ দেখাতে পারবেন , তাঁদের নতুন করে সুযোগ দেওয়া হবে।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...