Wednesday, June 24, 2026

সোমবার কেজরির জামিন মামলার শুনানি, বন্ধ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

Date:

Share post:

ইডির গ্রেফতারির বেআইনি দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সেই মামলার শুনানি। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার।

দিল্লি হাইকোর্টে গ্রেফতারির বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় পরাজিত হওয়ার পর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। আপের পক্ষ থেকে দ্রুত মামলার শুনানির আর্জি করা হয়। তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দ্রুত শুনানির আবেদনে আশ্বস্ত করতে পারেননি। শেষপর্যন্ত সোমবার শুনানি ধার্য হয়।

অন্যদিকে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতে বাধা দেওয়া হয় বলে দাবি আপের। আপ মন্ত্রী সঞ্জয় সিং দাবি করেন তিহার জেলের জংলায় তাঁর পরিবারের সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে দেওয়া হয়নি শনিবার। যে কোনও সাধারণ অপরাধী যে অধিকার পেয়ে থাকেন তাতে বাধা দেওয়া হয়েছে কেজরিকে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...