Friday, June 26, 2026

ইজরায়েল-ইরান যুদ্ধে ‘বন্দি’ ১৭ ভারতীয় নাবিক, আমেরিকাকে উত্তর?

Date:

Share post:

ইজরায়েল নিয়ে আমেরিকার বিবৃতি প্রকাশের পরেই পারস্য উপসাগর (Persian Gulf) দখলের শক্তি প্রদর্শন শুরু ইরানের। আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের দ্বন্দ্বে এবার ভোগান্তিতে ভারতের নাবিকরা। পারস্য উপসাগরে পর্তুগীজ (Portuguese) পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আটক করল ইরানের সেনা। সেই জাহাজে অবরুদ্ধ হয়ে পড়ল ১৭ ভারতীয় নাবিক। ইরানের (Iran) উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকাকে প্রত্যুত্তর দেওয়া শুরু মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশের।

পারস্য উপসাগরের যে অংশ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে যোগাযোগের জন্য অপরিহার্য, সেখানেই শনিবার সকালে পর্তুগালের পতাকাবাহী জাহাজে হেলিকপ্টার থেকে সেনা নামায় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। জাহাজটির মালিক ইজরেলীয়। সেই সূত্রে জাহাজ অপহরণ করে ইজরায়েল (Israel) ও তার সঙ্গী আমেরিকাকে বার্তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। সেই জাহাজে ২৫ নাবিক আটকে পড়ার কথা জানিয়েছে ইজরায়েল। তার মধ্যে ১৭ জন ভারতীয়।

ইরান ইজরায়েলের উপর হামলা করতে পারে সেই আশঙ্কায় পারস্য উপসাগরের তীরে বেস স্টেশন (Military Base) করার পরিকল্পনা করেছিল। পারস্য উপসাগরে সাবমেরিন বসানোরও পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় জাহাজ অপহরণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...