Friday, April 3, 2026

ছ’বলে ছয় ছক্কা মেরে নজির গড়লেন নেপালের এই ক্রিকেটার , টপকে গেলেন যুবরাজকে

Date:

Share post:

ছ’বলে ছয় ছক্কা মেরে নজির গড়লেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং। এক্ষেত্রে তিনি টপকে গেলেন যুবরাজ সিং এবং পোলার্ডকে। সব থেকে কম বয়সে ছয় ছক্কা মেরে নজির গড়েন দীপেন্দ্র। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনিই তৃতীয় ব্যাটার যিনি এই কীর্তি করেছেন।

এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মারেন দীপেন্দ্র। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনিই তৃতীয় ব্যাটার যিনি এই কীর্তি করেছেন। যুবরাজ ও পোলার্ডের থেকে কম বয়সে এই কীর্তি করেছেন তিনি। যুবরাজ ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’বলে ছ’টি ছক্কা মেরেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। আর দীপেন্দ্র করেছেন ২৪ বছর বয়সে। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীপেন্দ্র পঞ্চম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন। দীপেন্দ্র নিজের ৬০তম টি-২০ ম্যাচ খেলতে নেমে এই নজির গড়েন দীপেন্দ্র। ওভার শুরুর আগে তাঁর রান ছিল ১৫ বলে ২৮। ওভার শেষে তা দাঁড়ায় ২১ বলে ৬৪ রানে। ইনিংসে মোট সাতটি ছক্কা মারেন দীপেন্দ্র।

আরও পড়ুন- কলকাতার বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন রাহুল-ক্রুনালরা

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...