Sunday, June 21, 2026

দেব নয়, রুক্মিণীর বিপদে পাশে দাঁড়ালেন অভিনেতা জিৎ!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে বেশ কয়েকদিন ধরে ঘাটালে রয়েছেন দেব (Dev)। মাঝে ‘মির্জা’ ছবির প্রিমিয়ারে শহরে রুক্মিণীর সঙ্গে তাঁকে দেখা গেলেও ফের ভোটের কাজে নিজের লোকসভা এলাকায় চলে গেছেন দেব। এই অবস্থায় ভয়ংকর বিপদের মুখে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। সাইবার ক্রাইমের শিকার টলিউড অভিনেত্রী। পাশে দাঁড়ালেন সুপারস্টার জিৎ (Jeet)।

হ্যাকারদের খপ্পরে পড়েছেন রুক্মিণী। দেব – প্রেয়সী সমাজমাধ্যমে বেশ সক্রিয়। আচমকাই হ্যাক হয়ে গেল তাঁর FB প্রোফাইল। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে রুক্মিণী লেখেন, “সবাইকে জানাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। এবং সেই প্রোফাইল থেকে নানারকম মেসেজ যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন। আমার সোশ্যাল মিডিয়া টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব শীঘ্রই আবার ফিরব।” এরপরই অনুরাগীদের কমেন্টের বন্যা। তবে এসবের মাঝে শিরোনামে উঠে এলেন জিৎ। বিপদের সময়ে নায়িকার পাশে দাঁড়িয়ে সাহায্যের বার্তা দিলেন তিনি। এই প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন যুগলে। ‘বুমেরাং’ মুক্তি পাবে ৭ জুন। জোর কদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। রুক্মিণীর পোস্টে জিৎ লেখেন, ‘আরে পাগলি এ কী হল! আমি জানি এগুলো দেখাশোনা করার জন্য তোমার অত্যন্ত দক্ষ একটা টিম আছে। কিন্তু যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আমার টিমকেও বিষয়টা খতিয়ে দেখতে বলতে পারি।’ এরপরই জিতের প্রস্তাবকে স্বাগত জানান রুক্মিণী।

 

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...