Monday, April 13, 2026

লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী বছর তিরিশের যুবক!

Date:

Share post:

হাতুড়ি দিয়ে লিভ-ইন পার্টনারকে খুন (Live in partner murder case in Nagpur)করে আত্মঘাতী হলেন ৩০ বছরের যুবক। নাগপুরের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মঘাতী শচীন বিনোদকুমার রাউত (Sachin Vinod Kumar Raut)নিজের ৩ বছরের শিশু সন্তানকে গলা টিপে বা বিষ খাইয়ে হত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। কেন এই কাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ বছরের নাজনিন ও তিন বছরের সন্তান ‘যুগ’কে (Yug) নিয়ে নাগপুরের গোল্ডেন কী হোটেলে উঠেছিলেন শচীন। শনিবার সন্ধ্যায় রুমে তিনজনের দেহ উদ্ধার করা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শচীন বলেই প্রাথমিক অনুমান । অন্যদিকে নাজনিন পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তাঁর মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।কিন্তু শিশুপুত্রের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। আত্মঘাতী যুবক পেশায় ট্রাক চালক। তিনি আগেই বিয়ে করেছিলেন।তবে স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই নাজনিনের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। সম্প্রতি তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। শেষপর্যন্ত দুজনে ৫০০ টাকার স্টাম্প পেপারে চুক্তি করেন যে এবার থেকে আলাদা থাকবেন। এর পরই শনিবার তাঁরা হোটেলে ওঠেন। তারপরই এই মর্মান্তিক কাণ্ড। কেন শিশুপুত্রকে মেরে ফেলা হল বা গোটা ঘটনায় অন্য কেউ জড়িত কীনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে নাগপুর পুলিশ।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...