Friday, April 3, 2026

নববর্ষের প্রথম দিনেই ‘হাওয়া বদল’-র ইঙ্গিত! চলতি সপ্তাহে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

আগামী কয়েক দিনে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার (Temperature ) পারদ। পাশাপাশি গরমের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। নববর্ষের প্রথম দিনেই হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, আগামী পাঁচ দিনে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে খবর। সোমবার অর্থাৎ ১৫ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে গরম এবং অস্বস্তি বাড়বে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।


রবিবার আলিপুরের তরফে, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সম্ভব হলে রাজ্যবাসীকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা সঙ্গে রাখতে হবে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস‌। তবে আলিপুরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন গরমের সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও (Rain) হতে পারে। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে খবর‌‌।


তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...