Saturday, April 4, 2026

আচমকাই উড়ে এল ইট! প্রচারে বেরিয়ে আহত জগন, চিকিৎসা সেরেই ‘কামব্যাক’

Date:

Share post:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে অশান্ত অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। এবার নির্বাচনী প্রচারে (Election Campaign) বেরিয়ে ঢিলের ঘায়ে আহত হলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি (YSRP) প্রধান জগন্মোহন রেড্ডি (Jagmohan Reddy)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দূর্ঘটনার পরই তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা সেরেই ফের প্রচার শুরু মুখ্যমন্ত্রীর।

তবে আচমকা এমন ঘটনার জেরে শনিবারের বাসযাত্রার প্রচার কিছুটা থমকালেও কিছুক্ষণের মধ্যেই তা আবার শুরু হয়। তবে জগনের বাম চোখের পাশে কিছুটা আঘাত লেগেছে বলে খবর। দ্রুত সেখানে সেলাই করতে হবে বলেও জানা যাচ্ছে। তবে কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা এখনও স্পষ্ট নয়, যদিও ওয়াইএসআরসিপির অভিযোগের আঙুল টিডিপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

 

 

শনিবার বিজয়ওয়াড়ায় ওয়াইএসআরসিপির প্রধান র‌্যালি চলছিল। ছাদখোলা বাসে দাঁড়িয়েই প্রচার সারছিলেন জগন। কিন্তু আচমকাই তাল কাটে। ঢিল এসে পড়ে জগনের কপালে ঢিল লেগে সে রক্তারক্তি কাণ্ড। বাসে উপস্থিত চিকিৎসকেরা তড়িঘড়ি তাঁর চিকিৎসা করেন। এরপর রক্ত বন্ধ হলে কিছুক্ষণের মধ্যেই ফের চেনা মেজাজে ফেরেন জগন। তবে লোকসভা ভোটের মুখে এমন কাণ্ডে বিরোধী শিবিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, তদন্তকারী সংস্থা দিয়ে কার্যসিদ্ধি করতে না পেরে এবার সরাসরি আক্রমণের রাস্তা বেছে নিয়েছে মোদি সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...