Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানের দরকার তিন পয়েন্ট। কারণ লিগ-শিল্ড জিততে এই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আক্ষরিক অর্থেই সোমবার মুম্বই সিটির বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান।

২) আইপিএল-এ ফের জয়ে ফিরলো কলকাতা নাইট রাইডার্স। গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। সৌজন্যে ফিলিপ সল্ট। ৮৯ রানে অপরাজিত তিনি। কেকেআরের হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের।

৩) জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে ১৬২ রান তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টসকে ২৬ বল বাকি থাকতে হারিয়েছে তারা। তারপরেও ব্যাটারদের কৃতিত্ব দিচ্ছেন না নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মুখে বোলারদের কথা।

৪) লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রবিবার দাপটের সঙ্গে জিতল কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ে বড় ভূমিকা ছিল ফিল সল্টের। ইংল্যান্ডের এই ওপেনার ম্যাচ শেষে জানালেন, খেলতে নেমে গলেই যাচ্ছিলেন। বলেন, “খুব গরম। মনে হচ্ছিল গলে যাব। তবে ঘরের মাঠে জিতে ভাল লাগছে।

৫) ক্রিস গেইল সঙ্গে কোমর দোলাচ্ছেন বিরাট কোহলি। সঙ্গে আবার পোলার্ড এবং মুথাইয়া মুরলীধরন । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এমনই পুরনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , বিরাট কোহলি, ক্রিস গেইল, মুথাইয়া মুরলীধরন এবং পোলার্ডকে একসঙ্গে নাচতে ।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...