Saturday, June 13, 2026

বেপরোয়া গতির জের! পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু একই পরিবারের দুই শিশু-সহ ৭ জনের

Date:

Share post:

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনা (Accident)! ট্রাকের (Truck) সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে দুই শিশুও (Child) ছিল বলে পুলিশ সূ্ত্রে। রাজস্থানের (Rajasthan )সিকার জেলায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার জেরে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটের এক পরিবার। পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। যদিও ঘাতক ট্রাকের চালক এবং খালাসি পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীদের মতে, সিকার জেলার কাছে হাইওয়েতে বেপরোয়া গতির জেরে গাড়িটি একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। মুহুর্তের মধ্যে গাড়িটিতে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ সাত জন ছিলেন। কেউই গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। তার মধ্যে আগুন লেগে গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয় সাত জনের।
জানা গিয়েছে, হাইওয়ে ফাঁকা থাকায় খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক। একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করতেই বিপত্তি ঘটে। উল্টো দিক থেকে একটি গাড়ি আসায় ধাক্কা এড়াতে পাশ দিতে যান চালক। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে পাশের ট্রাকে।


এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। পাশাপাশি দরজা না খোলায় গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় সকলের।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...