Saturday, April 4, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে সর্বাধিক টাকার খেলা! বাজেয়াপ্ত-পরিসংখ্যান পেশ কমিশনের

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হিসাব বহির্ভূত নগদ টাকা, অলঙ্কার, মদ-মাদক ইত্যাদি উদ্ধারে ৭৫ বছরের রেকর্ড ছাড়ানোর দাবি নির্বাচন কমিশনের। এখনও পর্যন্ত যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে শীর্ষে বিজেপি শাসিত দুই রাজ্য। নির্বাচন মানেই বিপুল টাকার খেলার যে দাবি উঠে আসে তাকে যে কেন্দ্রের শাসকদল পথ দেখাচ্ছে নির্বাচনী বন্ড ইস্যুতেই তা সামনে এসেছিল। এবার কমিশনের রিপোর্টে আরও একবার তার প্রমাণ মিলল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১ মার্চ থেকে এখনও পর্যন্ত ৪৬৫০ কোটি টাকা অঙ্কের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গত লোকসভা নির্বাচনে যে অঙ্কটা ছিল ৩৪৭৫ কোটি টাকা। গত দেড় মাসে প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত বলেও দাবি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে ৩৯৫.৫ কোটি টাকা। নিয়ম বহির্ভূত সামগ্রী বাজেয়াপ্ত করার তালিকায় সবার আগে নাম বিজেপি শাসিত রাজস্থানের। সেখান থেকে বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য ৭৭৮.৫২ কোটি টাকা।

সবথেকে আকর্ষণীয় মোদির নিজের রাজ্য গুজরাট রয়েছে এই তালিকায় দ্বিতীয় স্থানে। সেখানে বাজেয়াপ্ত সামগ্রীর মোট অঙ্ক ৬০৫.৩৫ কোটি টাকার। নির্বাচনে ঘোড়া কেনাবেচার যে রীতি বিজেপি সরকার গোটা দেশে ব্যাপকভাবে এনেছে তার ব্যতিক্রম হল না ১৮তম লোকসভা নির্বাচনও। এমনকি মাদক বাজেয়াপ্ত হওয়ার ক্ষেত্রেও প্রথম স্থানে গুজরাট। সেখান থেকে ৪৮৫.৯৯ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে ৪৬০.৮৪ কোটি টাকা, মহারাষ্ট্রে ৪৩১.৩৪ কোটি, পঞ্জাবে ৩১১.৮৪ কোটি টাকা আর নয়াদিল্লিতে ২৩৬.০৬ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। বাংলা থেকে বাজেয়াপ্ত সামগ্রীর মোট পরিমাণ প্রায় ২১৯ কোটি টাকা। রাজ্য হিসাবে অষ্টম স্থানে রয়েছে বাংলা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...