Wednesday, June 24, 2026

জয়ের আগেই ২০৪৭ বার্তা মোদির! ৪০০ পেরোলেই ইউনিফর্ম সিভিল কোডের চোখরাঙানি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন হতে তিন দিন বাকি। এখনও দেশের ২১ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। একাধিক রাজ্যে এনডিএ জোটসঙ্গীরা সঙ্গ ছেড়েছে। এই পরিস্থিতিতে পুরোনো আসন আদৌ ধরে রেখে সরকার গঠন সম্ভব হবে কী না, সেই প্রশ্নের মধ্যেই ২০৪৭-এর স্বপ্ন দেখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে ৪০০ আসন জিতে এলেই দেশে এক দেশে এক নির্বাচন যে লাগু হবেই তাও জোর দিয়ে ঘোষণা করে রাখলেন মোদি। মোদি গ্যারান্টির কথা ফলাও করে বললেও নির্বাচনের আগে মোদিই স্বীকার করলেন তাঁর অনেক কিছুই এখনও করা হয়নি।

সংবাদ সংস্থাকে দেওয়া নরেন্দ্র মোদির সাক্ষাৎকারে দাবি করেন, “গ্যারান্টির প্রশ্ন নিয়ে বলতে পারি, আজ আমাদের দেশের রাজনীতিকরা যা বলছেন তা সত্যি নয়”। যদিও বিরোধী রাজনীতিকরা কী মিথ্যা বলছেন তার কোনও জবাব তিনিও দিতে পারেননি। আবার পাল্টা তিনিই দাবি করেন, “অনেক সরকার বলে আমরা অনেক কিছু করেছি। আমি বিশ্বাস করি আমি সবকিছু এখনও করিনি”।

ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড (UCC) -এর অঙ্গীকার পূরণ করার কথা বললেও তা নিয়ে পরস্পরবিরোধী কথা উঠে আসে মোদির মুখেই। তিনি একদিকে বলেন, ইউসিসি (UCC) তাঁর অঙ্গীকার। অন্যদিকে বলেন, “নাগাল্যান্ডের একজন মানুষ পাঞ্জাবের একজন মানুষের মত হতে পারেন না। কাশ্মীরের মানুষ গুজরাটের মত হবেন না। বিভিন্নতাই আমাদের শক্তি, আমাদের একে উদযাপন করা উচিত”।

নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধে যে নজিরবিহীন সাক্ষী ১৮তম লোকসভা নির্বাচনে দেশের মানুষ হয়েছেন তাকেও সমর্থন করেন নরেন্দ্র মোদি। এমনকি আবারও তিনি দাবি করেন ইডি (ED)-র দায়ের করা মামলার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতৃত্বদের বিরুদ্ধে। যদিও সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন এমন উদাহরণ যাতে স্পষ্ট লেভেল প্লেয়িং ফিল্ড (level playing field) তাঁর দল কখনই দেবে না। মোদি বলেন, “কংগ্রেসের সময়ে এমন নির্বাচন কমিশনার নির্বাচন করা হয়েছিল যিনি পরে কংগ্রেসের প্রার্থী হন। এবং সেই জন্য আমরা সেই পর্যায়ে খেলতে পারিনি”।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, “ওঁরা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) জেলে ভরেছিল যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম”। নির্বাচন ঘোষণার সময়ে নির্বাচন কমিশন সবাইকে সমান খেলার মাঠ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যে কতটা ভাঁওতা তা কার্যত প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...