Saturday, April 4, 2026

‘মুখ’ বদলে এ কোন রূপে রাজকুমার! চমকে উঠল নেটপাড়া 

Date:

Share post:

চরিত্রের প্রয়োজনে নিজেদের লুক নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু তাই বলে মুখ বদলে এহেন ভোলবদল! বলিউড অভিনেতা রাজকুমার রাওকে (Bollywood Actor Rajkumar Rao) দেখে রীতিমত চমকে উঠছে নেটপাড়া (Social Media)। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ‘স্ত্রী’ অভিনেতা উপস্থিত হতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটপাড়ার একাংশের দাবি, চেহারায় কারসাজি করেছেন রাজকুমার(Rajkumar Rao)। কিন্তু বি টাউনের জনপ্রিয় নায়ক নিজে কি তা মানছেন?

কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীর তালিকা বেশ দীর্ঘ। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। রাজকুমারের থুতনি, চোয়াল দেখেও সার্জারির কথাই বলছে স্যোশাল মিডিয়া। রাজকুমার অবশ্য গোটাটাই অস্বীকার করেছেন। তাঁর সাফ কথা, ‘‘ না বাবা, কোনও ধরনের অস্ত্রোপচার করাইনি আমি।’’ কিন্তু ফ্যানেরা তা মানছেন না। খুব শীঘ্রই শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। সেই চরিত্রের জন্যই কি ভোলবদল? মেলেনি উত্তর।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...