Saturday, April 4, 2026

এবার বাংলার ফুটবলে টেকনো ইন্ডিয়া , আগামী মরশুমে কলকাতা লিগের প্রথম ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

Date:

Share post:

টেকনো ইন্ডিয়া গ্রুপের দুরন্ত প্রয়াস। এবার বাংলার ফুটবলে টেকনো ইন্ডিয়া গ্রুপ। বাংলার ফুটবলে নতুন সংযোজন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সোমবার কলকাতায় জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ফুটবল ক্লাবের।আগামী মরশুম থেকে কলকাতা লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এর সঙ্গে জড়িত সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের হেড কোচের দায়িত্বে দীপক মণ্ডল। মেন্টরের ভূমিকায় থাকবেন আন্তর্জাতিক স্তরের প্রখ্যাত রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। ক্লাবের পরামর্শদাতা মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ব্যারেটো।

এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সচিব দেবদূত রায়চৌধুরী। সভাপতি টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। সহ সভাপতি মৌ রায়চৌধুরী। যুগ্ম সচিব সোহিনী দেবনাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। উপস্থিত ছিলেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সমরেশ চৌধুরী, সুমিত মুখোপাধ্যায়রা। এদিন ক্লাবের লোগো এবং জার্সির উন্মোচন করা হয়। লোগোর রং সোনালি এবং নীল। আছে অভিনবত্ব।

এই নিয়ে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী বলেন, “বিভিন্ন স্কুল, কলেজ থেকে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সূচনা হবে। জেলায় ফোকাস করা হবে।তৃণমূল স্তরে পৌঁছনো আমাদের প্রাথমিক লক্ষ্য। তাই বিভিন্ন জেলায় ট্রেনাররা যাবেন। দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। উঠতি ফুটবলারদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ, তারকা ফুটবলারও দলে রাখা হবে। যাতে জুনিয়ররা তাঁদের থেকে অনুপ্রাণিত হতে পারে। পরামর্শ দেবে।” এদিকে হেড কোচ দীপক মণ্ডল বলেন, “শুধুমাত্র বাঙালি ফুটবলারদের নিয়েই দল গড়তে চাই।যেখানে তরুণ প্রজন্ম সুযোগ পাবে। ” একই কথা শোনা যায় ক্লাব প্রেসিডেন্ট সত্যম রায়চৌধুরীর গলায়েও। এই ক্লাবের মাধ্যমে তরুণ ফুটবলার দের তুলে আনাই লক্ষ্য ।

হেড কোচ দীপক মণ্ডলের তত্ত্বাবধানে মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রশিক্ষণ শুরু হবে। জানা যাচ্ছে, অনুশীলনের জন্য সোদপুরের একটি মাঠ নেওয়া হচ্ছে। মূলত তরুণ ফুটবলারদের নিয়েই দল গঠন করা হবে।

আরও পড়ুন- আইপিএল-এর মাঝেই ধারাভাষ্যকার এবং ১০ ফ্র্যাঞ্চাইজিকে কড়া বার্তা দিল বোর্ড

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...