Monday, June 22, 2026

আইপিএল-এর মাঝেই ধারাভাষ্যকার এবং ১০ ফ্র্যাঞ্চাইজিকে কড়া বার্তা দিল বোর্ড

Date:

Share post:

চলছে আইপিএল ২০২৪। আর তারই মাঝে দশ দল এবং ধারাভাষ্যকারদের কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন মাঠ থেকে কেউ কোনও ভিডিও বা ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না, এদিন এমনটাই জানাল বিসিসিআই। বোর্ডের বার্তাতে বলা হয়েছে, ম্যাচের দিন, ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে কোনও ছবি বা ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করা যাবে না।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, “আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে স্টার স্পোর্টস ও ভায়াকম ১৮-কে অনেক টাকা দিতে হয়েছে বোর্ডকে। তাই তারা চাইছে না যে, খেলার কোনও ঘটনার ভিডিও বা ছবি অন্য কেউ পোস্ট করুন। ধারাভাষ্যকাররা কোনও ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তবে ইনস্টাগ্রামে লাইভ করছেন বা মাঠের ছবি পোস্ট করার নজিরও রয়েছে। যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁদের জরিমানা করা হবে। বোর্ড তাই সব ধারাভাষ্যকারকে নির্দেশ দিয়েছে, খেলার দিন মাঠ থেকে কোনও ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না। কয়েকজন ক্রিকেটার খেলার দিনে নিজেদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাঁদেরও সেসব মুছে দিতে হয়েছে।

আসলে ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট ১০ লক্ষের বেশি দর্শক দেখেন। তারপরেই সেই ধারাভাষ্যকারকে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড। প্রথমে তিনি রাজি হননি না। অনেক বার অনুরোধ করার পরে তিনি সেই ভিডিও মুছে দেন। কোন ধারাভাষ্যকার এই কাজ করেছিলেন সেটি অবশ্য জানা যায়নি। এই ঘটনার পরেই কড়া হয়েছে বোর্ড। সম্প্রতি কয়েকজন ক্রিকেটার তাঁদের ছবি ম্যাচর দিন পোস্ট করেছেন। তাঁদেরকে ছবি সরিয়ে দেওয়ার অনুরোধও করা হয়েছিল। আবার একটি ফ্র্যাঞ্চাইজিকে ৯ লাখ টাকা জমিরামানাও করা হয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেছিল তারা।

আরও পড়ুন- গতকাল চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরেও নজির গড়েছেন রোহিত


Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...