Saturday, April 4, 2026

রাষ্ট্রসংঘে মুখোমুখি ইরান-ইজরায়েল, পিছিয়ে আসার বার্তা মহাসচিবের

Date:

Share post:

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের উপর ‘আঘাত হানা ছাড়া আর কোনও উপায় ছিল না’ বলে বৈঠকে দাবি করেন ইরানের প্রতিনিধি। এমনকি রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও ইজরায়েল থেকে আমেরিকা-ইংল্যান্ড ইরানের এই হামলা নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের কাছে ইজরায়েল দাবি জানিয়েছে ইরানের উপর সবরকম বিধিনিষেধ জারি করার।

রাষ্ট্রসংঘের জরুরি নিরাপত্তা বৈঠকে ইজরায়েলের ইউএন অ্যাম্বাসাডর গিলাদ এরদান দাবি করেন, “মুখোশ খুলে গিয়েছে। বিশ্বের একনম্বর আতঙ্কবাদীদের মদতদাতা ইরান নিজেদের আসল রূপ দেখিয়েছে বিশ্বের এই এলাকাকে অশান্ত করে”। এরপরেই তিনি দাবি করেন যেহেতু মুখোশ খুলে গিয়েছে, তাই দস্তানা পরার সময় এসে গিয়েছে। রাষ্ট্রসংঘকে ‘পদক্ষেপ’ নেওয়ার অনুরোধ জানানো হয়।

পাল্টা রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি আমির সইদ ইরাভানি দাবি করেন রাষ্ট্রসংঘ তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে। তিনি বলেন, “সময় এসেছে নিরাপত্তা পরিষদের নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত বিঘ্নকারীকে চিহ্নিত করার”। এমনকি ইজরায়েলের উপর হামলা ইরানের নিরাপত্তার স্বার্থে অধিকার বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতরেজ যদিও ইরানের সাফাইয়ে কর্ণপাত করেননি। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য খাদের ধারে দাঁড়িয়ে। ওই এলাকার বাসিন্দারা বাস্তব ধ্বংসাত্মক ও খোলাখুলি সংঘাতের মধ্যে রয়েছেন। এখন সময় হয়েছে বিষয়টিকে আর বাড়তে না দিয়ে পিছিয়ে আসার”। সেক্রেটারি জেনারেল ইজরায়েলের উপর ব্যাপক ইরানীয় হামলা নিন্দা করেন।

এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইরানের নিরাপত্তার যুক্তি সমর্থন করলেও হামলার নিন্দা করা হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকেও। অন্যদিকে আমেরিকা সহ গোটা ইউরোপীয়ান কাউন্সিল ইরানকে হামলা থেকে বিরত থাকার পক্ষ রায় দিয়েছে। ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিত প্রমাদ গুণছে জর্ডন। দেশের কূটনীতিকদের আশঙ্কা এবার হামলা শুরু হতে পারে তাঁদের দেশেও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...