Monday, March 30, 2026

বুধে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের বড় কাছারি মন্দিরে পুজো দেবেন অভিষেক

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। এই পর্বে উত্তর বঙ্গের তিনটি আসনে ভোট গ্রহণ হবে। আজ, মঙ্গলবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, তিনটি লোকসভা আসন চষে ফেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তিনটি কেন্দ্রে একাধিক জনসভা, রোড-শো থেকে শুরু করে আভ্যন্তরীণ বৈঠক করেন অভিষেক। এই তিন আসনে প্রচার শেষ অভিষেকের।

উত্তর বঙ্গের দ্বিতীয় দফায় ভোট প্রচারের আগে আপাতত কিছুদিন রাজ্যের অন্যান্য জায়গায় প্রচার ও সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। আগামিকাল বুধবার তিনি ফের নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে যাবেন। সেখানে দুপুর ১টা নাগাদ বাবা বড় কাছারি মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর।

আরও পড়ুন- খুন এক্সপ্রেস! অনুবাদের ভুলে সমালোচনার মুখে ভারতীয় রেল

পরদিন বৃহস্পতিবার যাবেন কালনা। বর্ধমান পূর্বের আভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুপুর ১টায় হবে ওই বৈঠক।

 

Related articles

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...