Thursday, June 11, 2026

দক্ষিণের পারদ ৪২ এর ঘরে, তাপপ্রবাহের পরিস্থিতিতে বিশেষ বৈঠক নবান্নে 

Date:

Share post:

জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ (Temperature increase)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩৯ ডিগ্রির উপরে তাপমাত্রা। ৮ থেকে ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heatwave alert) জারি করা হয়েছে। পুরুলিয়া, পানাগড়, বর্ধমান আসানসোল, বাঁকুড়া, মেদিনীপুরে তাপমাত্রার পারদ ৪২ ছুঁই ছুঁই। আগামী ৪-৫ দিনে গরম আরও বাড়বে বলেই আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। পরিস্থিতির দিকে নজর রেখে মঙ্গলবারই নবান্নে(Nabanna ) বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা (BP Gopalika)। রাজ্যের সব জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক (Virtual meeting) শুরু দুপুর ১২টায়।

নবান্ন সূত্রে খবর অপপ্রবাহের সতর্কতার মোকাবেলায় জেলাশাসক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা মিলিতভাবে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। বেশ কিছু জেলা থেকে জলসঙ্কটের খবর মিলেছে। সেখানে বড় জলের ট্যাংকার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের জেরে সাধারণ মানুষের যাতে জলকষ্ট না হয় সেদিকেও নজর দেওয়ার বিশেষ বার্তা নবান্নের বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন, ওআরএস ইত্যাদি রাখার কথাও আলোচনা করা হবে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...