Saturday, April 4, 2026

ইদের ছুটি কাটিয়ে ফেরা হল না, মর্মান্তিক দুর্ঘটনায় ফরিদপুরে মৃত ১৩

Date:

Share post:

বাংলাদেশের ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৩ জনের। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা জাতীয় সড়কের কানাইপুরের কাছে দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচলও। দুর্ঘটনায় মৃতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিল বলে জানিয়েছে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহম্মদ সালাউদ্দিন।

সকাল ৮টা নাগাদ ঢাকা থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে কানাইপুরের দিকনগর এলাকায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১১ যাত্রীর মৃ্ত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় আরও ২ জনের। মৃতদের মধ্যে ছিলেন রফিক মোল্লা (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগম (২৩), তাঁদের দুই সন্তান রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩), মর্জিনা বেগম নামে এক মহিলা। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

 

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার বাসিন্দা রফিক মোল্লা একজন সরকারি কর্মী। ইদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে তিনি ঢাকা ফিরছিলেন। পথেই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সব সদস্যের মৃত্যু হয়। তাঁরা পিকআপ ভ্যানেই ছিলেন। দুর্ঘটনার সময় ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...