Tuesday, June 23, 2026

বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে গেলেও ভারত গরিবই থাকবে! দাবি প্রাক্তন RBI গভর্নরের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। যদিও রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাওয়ের পাল্টা দাবি, দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও ভারত দরিদ্রই হয়ে থাকবে। একটি বই উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে, সুব্বারাও সৌদি আরবের উদ্ধৃতি দিয়ে বলেন, একটি ধনী দেশ হওয়া মানেই একটি উন্নত দেশ হওয়া নয়।

প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন, ফের যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ২০২৯ সালের আগে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি বলেছিলেন যে অনেক অর্থনীতিবিদ ভবিষ্যদ্বাণী করেছেন যে তাঁর তৃতীয় মেয়াদ শেষ হওয়ার আগে, আমেরিকা এবং চিনের পরে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।

তারই প্রেক্ষিতে সুব্বারাও বলেন, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠছে, এটা সম্ভব। কিন্তু বিষয়টি নিয়ে মাতামাতির কিছু নেই। ভারতে একটি বৃহৎ অর্থনীতি কারণ দেশের ১.৪ কোটি মানুষ। আর মানুষ উৎপাদনের একটি ফ্যাক্টর। সুতরাং, আমরা একটি বৃহৎ অর্থনীতি কারণ আমাদের মানুষ আছে। কিন্তু আমরা এখনও একটি দরিদ্র দেশ।

রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর আরও উল্লেখ করেছেন যে ২,৬০০ ডলার মাথাপিছু আয় নিয়ে ভারত মাথাপিছু আয়ের নিরিখে লিগ অফ নেশনস-এ ১৩৯ তম অবস্থানে রয়েছে। এবং BRICS এবং G-20 দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দরিদ্র।

প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হতে হবে। সুব্বারওয়ের মতে, একটি উন্নত দেশ হওয়ার জন্য চারটি অপরিহার্য উপাদান প্রয়োজন। এগুলি হল আইনের শাসন, শক্তিশালী রাষ্ট্র, অ্যাকাউন্টেবিলিটি এবং স্বাধীন প্রতিষ্ঠান।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...