Saturday, April 11, 2026

“মামদোবাজি চলবে না, কোনও বাপের ব্যাটার হিম্মত নেই!” রামনবমী নিয়ে বেলাগাম দিলীপ

Date:

Share post:

অকথা, কুকথা, হুমকি, ভাষা সন্ত্রাসে এ রাজ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। তার জন্য কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি তাঁকে! নির্বাচন কমিশন সেন্সর করেছে, লাভ হয়নি, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! নিজের দলের কাছেই শোকজ চিঠি খেয়েছেন দিলীপ, কিন্তু কোনও কিছুতেই পরোয়া নেই তাঁর!

ভোট প্রচারে নেমে এবার রাম নবমী নিয়ে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুদের আটকায়।”

এখানেই শেষ নয়। সুর সপ্তমে চড়িয়ে রীতিমতো হুংকার দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আইন, আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে। মামদোবাজি নাকি? ৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।”




 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...