Monday, April 6, 2026

অমিত শাহ-র দফতরে আগুন! পুড়ল কম্পিউটার, নথি

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) দ্বিতীয় তলে আগুনে পুড়ল নথি থেকে একাধিক কম্পিউটার। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেলেও পুড়ে যায় অনেক নথি।

মঙ্গলবার নর্থ ব্লকের (North Block) স্বরাষ্ট্রমন্ত্রকের আইসি (IC) বিভাগের দ্বিতীয় তলে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল ৯.২০ নাগাদ দিল্লি ফায়ার সার্ভিসেসের (DFS) দফতরে খবর দেওয়া হয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। ৯.৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই সময় দফতরে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় আধিকারিক উপস্থিত ছিলেন। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে মন্ত্রকের তরফে জানানো হয়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...