Friday, June 26, 2026

জলপাইগুড়িতে জনসভা, দার্জিলিঙে রোড শো- উত্তরে আজ জোড়া কর্মসূচি মমতার 

Date:

Share post:

হাতে বেশি সময় নেই। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ হবে (Jalpaiguri Loksabha Election)। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভাল ফল করার লক্ষ্যে তৃণমূল (TMC targets North Bengal)জোরদার প্রচার শুরু করেছে। আজ ময়নাগুড়ির পশ্চিম শালবাড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) সমর্থনে জনসভা করবেন। বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দলের সুপ্রিমোর এই সভা ঘিরে তৃণমূল শিবিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে। সকাল থেকে প্রশাসনের তরফেও জোর তৎপরতা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সভা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এবার দলনেত্রী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করার পর দার্জিলিং জেলায় গোপাল লামার (Gopal Lama) সমর্থনে রোড শো করবেন মমতা। শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রা করবেন নেত্রী। প্রার্থীসহ দার্জিলিং জেলার তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। দুপুর আড়াইটে নাগাদ এই রোড শো শুরু হবে। ভারতের ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম দার্জিলিং। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি দার্জিলিং জেলায় অবস্থিত। বাকি ২টি বিধানসভার মধ্যে একটি কালিম্পং এবং ১টি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...