Saturday, April 4, 2026

ওড়িশার বাস দুর্ঘটনায় মৃতদের চারজন মেদিনীপুরের, শোক নন্দীগ্রামে

Date:

Share post:

ওড়িশার জাজপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতদের মধ্যে চারজনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাসটি যেহেতু ওড়িশা (Odisha) থেকে বাংলায় আসছিল তাই যাত্রীদের মধ্যে বেশিরভাগই বাংলার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত ৩৫ জন এখনও ওড়িশায় চিকিৎসাধীন। তাঁদের মধ্যেও অনেকেই এরাজ্যের বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) নন্দীগ্রাম থেকে চিকিৎসার জন্য ভুবনেশ্বরে যাওয়া বর্ণালি বেরার মৃত্যুতে শোকের ছায়া পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

ওডিশার জজপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী ব্রিজ (Barabati bridge) থেকে নীচে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের একটি দল এডিএম(এলআর) সুমন মোহান্তীর নেতৃত্বে ওড়িশার উদ্দেশে যান। ৫ টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স (CCU ambulance), একটি সিভিল ডিফেন্সের গাড়ি জেলা কর্মকর্তাদের ওড়িশায় গিয়েছে। একটি মিনিবাসও কটকে পাঠানো হয়েছে যাত্রীদের সাহায্য করার জন্য। যোগাযোগের জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জজপুর পুলিশ। তৎক্ষণাৎ পৌঁছায় উদ্ধারকারী দল এবং দমকল। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।

 

দেহ উদ্ধারের পরে সনাক্ত করা যায় নন্দীগ্রামের বর্ণালি বেরা দাসকে। ভুবনেশ্বর এইমসে (AIIMS) স্বামী চন্দন দাসের চিকিৎসার জন্য গিয়েছিল এই দম্পতি। সকালে পরিবারের লোকেরা খবর পান দুর্ঘটনায় বর্ণালির মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী চন্দন দাস। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার বাসিন্দা উত্তম মাইতি ও এগরা থানার অচিন্ত্য মাইতিরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...