Sunday, April 12, 2026

বুধবার ৬ ভাষায় লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

আগামিকাল, বুধবার লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সকলের কথা মাথায় রেখে এবার ৬টি ভাষায় লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। বাংলা, হিন্দি, ইংরিজি, উর্দু, নেপালি, অলচিকি ভাষায় তৃণমূলের ইস্তাহার প্রকাশ হবে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে।

জানা গিয়েছে, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই প্রথমবার অলচিকি ও নেপালির মত ভাষাতেও দলীয় ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। রাজ্যের একটি অংশে আদবাসী ও সাঁওতালি মানুষ রয়েছে। তাঁদের সম্মান দিয়েই প্রথমবার অলচিকিতে ইস্তাহার তৈরি করা হচ্ছে। আবার পাহাড়ের গোর্খা-সহ সেখানকার অন্যান্য মানুষজনের কথা মাথায় রেখেই ইস্তাহারে থাকছে নেপালি ভাষা।

সূত্রের খবর, বিগত ১২ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছেন সেই খতিয়ান তুলে ধরা হবে ইস্তেহারে। পাশাপাশি আগামিদিনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার কী কী কাজ করবে, থাকবে সেই তালিকা। নির্বাচনী ইস্তাহার প্রকাশের মাধ্যমে “দিদি গ্যারান্টি” তুলে ধরবে তৃণমূল।




 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...