Sunday, April 5, 2026

ওড়িশার দুর্ঘটনায় মৃত বাংলার ৪, বিপর্যয় মোকাবিলা দল পাঠালো রাজ্য

Date:

Share post:

ওড়িশার বাস দুর্ঘটনায় (Odisha Bus Accident) আহতদের উদ্ধার করতে বিশেষ টিম পাঠালো বাংলা। পুরী থেকে কলকাতা (Puri to Kolkata) ফেরার পথে জাজপুরের বারাবতী সেতু থেকে উল্টে যায় যাত্রীবাহী বাস। সোমবারে দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যার মধ্যে পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারে ৪ বাসিন্দা রয়েছেন। আহতদের মধ্যে ৩২ জন বাংলার। উদ্ধার কাজে দ্রুত সাহায্য করতে বাংলা থেকে বিপর্যয় মোকাবিলার বিশেষ টিম (Disaster management team) গেল ওড়িশার দুর্ঘটনার স্থলে।

সূত্রের খবর পাঁচটি অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্সের গাড়ি ওড়িশার উদ্ধার কাজে লেগে পড়েছে। বাংলার পর্যটকদের উদ্ধারে রাজ্য থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এ রাজ্য থেকে বিশেষ মিনিবাস পাঠানো হয়েছে। কটক হাসপাতালে রয়েছেন এরাজ্যের ৬ অফিসার। আহতদের উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন নবান্ন।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...