Friday, June 26, 2026

৪২ নট আউট! দাপিয়ে ব্যাটিং তাপমাত্রার, দক্ষিণের দশ জেলায় অ্যালার্ট

Date:

Share post:

ভোটের বাংলায় দাপট দেখাচ্ছে আবহাওয়া। ৪২ লোকসভা কেন্দ্রে নির্বাচন শুরুর আগেই তাপমাত্রার (Temperature ) পারদ পৌঁছে গেল ৪২ এর ঘরে। হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া থেকে বাঁকুড়া, মেদিনীপুর থেকে কলকাতার। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলছে, খুব প্রয়োজন না থাকলে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বেরোনো এড়িয়ে চলুন। পাশাপাশি দক্ষিণবঙ্গের দশ জেলায় তাপপ্রবাহের (Heatwave alert in South Bengal) সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের কর্তাদের মতে এটা ট্রেলার মাত্র, গরমের আসল রূপ আর দু-একদিনের মধ্যেই টের পাবে দক্ষিণবঙ্গ।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৯ পেরিয়ে ৪০ এর পথে। বাঁকুড়া, পুরুলিয়ায় পারদ চড়েছে ৪২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি ও নীচের দিকের তিন জেলায় গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে শহর কলকাতেও। বাড়বে গরম ও অস্বস্তি।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...