Wednesday, April 8, 2026

ভোটের সময় রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ কমিশনের!

Date:

Share post:

১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দিনে কোচবিহারে থাকতে চেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। সেইমতো বৃহস্পতিবার সকালেই বায়ুসেনার হেলিকপ্টারে তাঁর রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু এই খবর জানা মাত্রই রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার অনুরোধ করে মেল পাঠালো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

রাজভবন সূত্রে খবর, ভোটগ্রহণের দিন সকাল থেকেই কোচবিহারে সরেজমিনে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে রাজ্যপালের সূচি তৈরি হয়েছিল। এমনকি রাজভবনের লোকসভা পোর্টালে নতুন করে কোনও অভিযোগ এলে সেগুলিরও সমাধানের উদ্যোগ রাজ্যপাল নেবেন এমন ভাবনা থাকলেও, কমিশনের হস্তক্ষেপে তা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর প্রথম দফার ভোটের দিন কোচবিহারে যাতে রাজ্যপাল না যান সেই অনুরোধ করে একটি মেল পাঠিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজভবনে ইমেইল করে জানানো হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে রাজ্যপালের কোচবিহার গেলে সমস্যা বরং বাড়তে পারে। নিরাপত্তা নিয়েও সমস্যা হতে পারে। কারণ একটা বিশাল সংখ্যক পুলিশ ভোটের নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন এখন। সেই কারণেই তাঁকে কোচবিহার সফর বাতিল করতে বলা হয়েছে।

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...