Saturday, April 4, 2026

ব্যর্থ নারিনের শতরান, রাজস্থানের কাছে ২ উইকেটে হারলো কেকেআর

Date:

Share post:

ব্যর্থ গেল সুনীল নারিনের শতরান। এদিন ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের ফাস্ট বয় রাজস্থান রয়্যালের কাছে ২ উইকেটে হারলো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে শতরান সুনীল নারিনের। ১০৯ রান করেন তিনি। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জস বাটলার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কলকাতা। কেকেআরের হয়ে ১০৯ রান করেন সুনীল নারিন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ সল্ট। ১০ রান করেন তিনি। ৩০ রান করেন রঘুবংশী। অধিনায়ক শ্রেয়স আইয়র করেন ১১ রান। ২০ রানে অপরাজিত রিঙ্কু সিং। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আভেশ খান এবং কুলদীপ সেন। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চ্যাহাল।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে জস বাটলার। ১০৭ রান করেন তিনি। তবে ব্যাট হাতে রাজস্থানের হয়ে ব্যর্থ ওপেনার যশ্বসী জসওয়াল। ১৯ রান করেন তিনি। ব্যর্থ অধিনায়ক সঞ্জুও। ১২ রন করেন তিনি। ব্যর্থ রিয়ান পরাগও। ৩৪ রান করেন তিনি। লড়াই করেন জস বাটলার। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন বৈভব।

আরও পড়ুন- কেন চলতি আইপিএল ব্যর্থ বিরাটরা ? অদ্ভুত যুক্তি সেহবাগের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...