Thursday, June 25, 2026

মাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী

Date:

Share post:

মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের কাঙ্কেরে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৯ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও, যাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে সাতটি একে-৪৭ রাইফেল। সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ চলছে। মাও নেতা শঙ্কর রাওকে খতম করতে পারাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। তার বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে।

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের কাঙ্কেরে ভোটগ্রহণ। ওই ভোটগ্রহণ ভেস্তে দিতে মাওবাদীরা সক্রিয় হয়েছে বলে গোপন সূত্রে খবর পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। এদিন দুপুর নাগাদ জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। কয়েক ঘন্টার লড়াইয়ে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও-সহ ২৯ মাওবাদী ক্যাডারকে খতম করতে সক্ষম হন নিরাপত্তা রক্ষীরা। দুপক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কথা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী, বার্নিশের ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকল বাড়ি তৈরির টাকা

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...