Friday, April 3, 2026

ভাসছে দুবাই, হাঁটুজলে আটকে সঙ্গীত শিল্পী রাহুল বৈদ্য!

Date:

Share post:

বিপর্যস্ত দুবাই (Rain in Dubai),আচমকা মরুঝড় আর বৃষ্টিতে বানভাসি শহরের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন সাধারণ মানুষ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মেট্রো স্টেশন থেকে বিমানবন্দর সবই জলের তলায়। এই অবস্থায় হাঁটু জলে আটকে পড়লেন বলিউড সঙ্গীত শিল্পী রাহুল বৈদ্য (Rahul Vaidya)। সমাজমাধ্যমে যে ভিডিও ভাইরাল (Social Media Viral Video)হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে বহুতলের বাইরে হাতে জুতো নিয়ে কষ্ট করে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন শিল্পী। ভিডিয়ো দেখে স্যোশাল মিডিয়া জুড়ে নানা মন্তব্য ভেসে উঠেছে।

এখনও পর্যন্ত যা খবর মিলেছে তাতে দুবাইয়ের প্রায় সব রাস্তাই জলের তলায়। একাধিক গাড়ির চাকা জলের নীচে ডুবেছে। আবহাওয়াবিদরা বলছেন, গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমিরশাহির অংশে। সংযুক্ত আরব আমিরশাহিতে ভারী বৃষ্টিপাতের কারণে ১৫টি দুবাইগামী এবং ১৩টি ভারতগামী সহ ২৮টি বিমান বাতিল করা হয়েছে। মোট বাতিল হয়েছে ৫০টির বেশি বিমান। প্রতিবেশী দেশ ওমানে প্রবল ঝড়-বৃষ্টির কবলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই স্কুল কলেজ অফিস সব বাতিল করা হয়েছে।

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...