Tuesday, June 23, 2026

প্রথম দফার ভোটের জন্য বুধ বিকেল থেকে ৪৮ ঘণ্টার ড্রাই ডে

Date:

Share post:

আর মাত্র ৪৮ ঘণ্টা। তারপরই শুরু হচ্ছে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তাপও ঊর্ধ্বমুখী। আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে প্রথম দফার প্রচার পর্ব। আর তার সঙ্গে সঙ্গেই শাটার পড়বে মদের দোকানগুলিতেও। ফলে মাথায় হাত সুরাপ্রেমীদের।

বুধবার বিকেলের আগেই মদ কিনে রাখতে হবে। দোকান বন্ধ থাকবে প্রথম দফার ভোট না মেটা পর্যন্ত অর্থাৎ ১৯ এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। তবে এটা শুধু যেখানে ভোট আছে সেইসব রাজ্যে। আজ, বুধবার ১৭ এপ্রিল বিকেল ৫টার পর থেকে ১৯ এপ্রিল বিকেল ৫টায় ভোট মেটা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। আর তাতেই কপালে ভাঁজ সুরাপ্রেমীদের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে। এটা বাধ্যতামূলক।

প্রথম দফায় ভোট রয়েছে অরুণাচলের (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড় (১), মধ্যপ্রদেশ (৬), মহারাষ্ট্র (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), জম্মু ও কাশ্মীরে (১), লাক্ষাদ্বীপ (১), পুদুচেরি (১), পশ্চিমবঙ্গে (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি)। এবার সাত দফায় ভোট। লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী মোট ১৫ দিন বন্ধ থাকবে মদ কেনাবেচা।




Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...