Wednesday, April 1, 2026

রাম নবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধু কলকাতাতেই মোতায়েন ৫ হাজার পুলিশ

Date:

Share post:

চৈত্র নবরাত্রি। দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। পুরাণ মতে মনে করা হয় এই দিনেই জন্মেছিলেন ভগবান শ্রীরাম। রাম জন্মভূমি অযোধ্যায় প্রতি বছর এই দিনটি বিশাল ধুমধাম করে পালন করা হয়। এবার তার জৌলুস বহুগুণ বেড়ে গিয়েছে। সৌজন্যে রাম মন্দির। সেখানে রামের নবনির্মিকত মন্দিরে প্রসাদ হিসেবে পাঠানো হচ্ছে ১ লাখ ১১ হাজার ১০১ কিলো লাড্ডু।

আবার গোটা দেশের মতো দিনটিকে ঘিরে উন্মাদনা রয়েছে রাজ্যেও। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বের হবে রাম নবমীর শোভাযাত্রা। এই ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কলকাতা ও শহরতলি এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

রাম নবমী উপলক্ষ্যে মোট ২০০ মিছিলের অনুমতি চাওয়া হয়েছে লালবাজারের কাছে। সেইসব মিছিলের অনুমতি দিয়েছে লালবাজার। কলকাতা শহরে ৩টি বড়় মিছিল হওয়ার কথা রয়েছে। একটি মিছিল হবে হেস্টিংস এলাকা থেকে। দ্বিতীয় মিছিলটি হওয়ার কথা এন্টালি থেকে। এবং তৃতীয় মিছিলটি হওয়ার কথা কালিকাপুর থেকে।

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী কোনও মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না। কোথাও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ব্যবহার করা যাবে না ডিজে। বিগত বছরগুলিতে রাম নবমীর মিছিলকে ঘিরে অশান্তি হয়েছে রাজ্যের কয়েকটি জায়গায়। হাওড়ার দু’একটি জায়গায় গতবারও অশান্তি হয়েছে। এনিয়ে সতর্ক থাকছে প্রশাসন। প্রতিটি মিছিলে থাকতে হবে অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদা একজন পুলিস আধিকারিককে। গোটা কলকাতায় সার্ভিল্যান্সের দায়িত্বে থাকবেন জয়েন্ট সিপি পদমর্যাদার একজন আধিকারিক।

কোনওরকম অশান্তি রুখতে গোটা কলকাতা জুড়ে মোতায়েন করা হচ্ছে ৫ হাজার পুলিশ। এছাড়াও তৈরি রাখা হয়েছে কমব্যাট ফোর্স ও RAF-কে। স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...