Saturday, April 4, 2026

হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! তাপপ্রবাহে রাজ্যে মৃত্যু ২

Date:

Share post:

রেল কর্তৃপক্ষের চরম উদাসীনতায় তীব্র দাবদাহে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার। মঙ্গলবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে প্রায় ঘণ্টাদেড়েক ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে থাকলেও এগিয়ে এল না কেউ। শেষে বৃদ্ধাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, এদিন সোনারপুরে চলতি অটোতেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। অটোচালকের তৎপরতায় তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শাকিলা বিবি (৬২)। যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে।

আরও পড়ুন- মাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...