Saturday, June 13, 2026

“বিচারপতির নামে কলঙ্ক”, অভিজিৎকে “গো ব্যাক” স্লোগান পোস্টারে ছয়লাপ তমলুক!

Date:

Share post:

নামের ভারেই ভোট বৈতরণী পার হতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচারে সেভাবে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে না তাঁকে। অন্যদিকে, চাঁদিফাটা রোদ আর তীব্র দাবদাহের মধ্যে গোটা তমলুক লোকসভা চোষে ফেলছেন তৃণমূল ও সিপিএমের দুই যুবনেতা। স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে নিয়ে আড়ালে আবডালে বিজেপির একাংশ বলতে শুরু করেছেন, এখনই যদি অভিজিৎবাবু ক্লান্ত হয়ে পড়েন, তাহলে তো ভোটের পর আর খুঁজেই পাওয়া যাবে না! আসলে বিচারপতি থাকাকালীন কিছু বঞ্চিত চাকরিপ্রার্থীর কাছে “ভগবান” হয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু যেভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন, তাতে রাতারাতি অনেকের কাছেই “শয়তান” হয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি!

এরই মাঝে আবার অভিজিৎ বিরোধিতায় পোস্টার! ময়না বাজার সহ তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে পোস্টার। সেখানে লেখা, “বিচারপতি নামে কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়”, “গো ব্যাক”! যা নিয়ে শুরু হয়ে জোর রাজনৈতিক তরজা।

তমলুকের পর এবার ময়নায় পড়ল অভিজিতের নামে পোস্টার। ময়নার বলাইপণ্ডা এলাকায় কার্যত এই পোস্টারে ছেয়ে গিয়েছে। যা নিয়ে টিপ্পনী কাটতে ছাড়েননি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “মানুষ ওনাকে পছন্দ করছেন না। তাই এরকম পোস্টার দেওয়া রয়েছে। তার ক্রেডিট হচ্ছে হাজার হাজার মানুষের চাকরি খাওয়া। তমলুকের মানুষ শিক্ষিত, তাই তমলুকের মানুষ এগুলো মেনে নেবেন না।”

পোষ্টার নিয়ে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন , “এ ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। তমলুকের মানুষকে একটু বলতে বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত কিলোমিটার রাস্তা হেঁটেছেন?”

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...