Tuesday, March 31, 2026

“জামানত জব্দ হওয়া প্রার্থী চাই না”! ডায়মন্ড হারবারে গণ ইস্তফার পথে বিজেপি নেতা-কর্মীরা

Date:

Share post:

অনেক টানাপোড়েন, ডামাডোলের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। শুরু থেকেই এই কেন্দ্রে ভোটে লড়ার জন্য আইনজীবী, অভিনেতা, প্রাক্তন আইপিএস থেকে ছাত্রনেতা,।অনেকের কাছে প্রস্তাব গিয়েছিল গেরুয়া শিবিরের তরফে, কিন্তু নিশ্চিত হারের আশঙ্কায় এই আসনে কেউ প্রার্থী হতে রাজি হননি। অবশেষে পুরোনো মুখেই ভরসা রেখেছে বিজেপি। দলের সাংগঠনিক নেতা অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করেছে পদ্ম শিবির।

এদিকে অভিজিৎ দাস ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার পর পদ্ম শিবিরে শুরু হয়েছে নতুন ডামাডোল। দলের অন্দরে ক্রমশ তীব্রতর হচ্ছে অসন্তোষ। অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে গণ ইস্তফার প্রস্তুতি নিচ্ছে নেতা-কর্মীদের একাংশই। বুধবার ৬৮ জন বিভিন্ন পদাধিকারী প্রার্থী বদলের দাবিতে হাজির হয়েছিলেন কলকাতায় বিজেপির সদর দফতরে। তাঁদের দাবি, একাধিকবার ভোটে দাঁড়িয়ে জামানত জব্দ হয়েছে এই প্রার্থীর। তাই হয় তাঁকে বদল করতে হবে, না হলে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। একইসঙ্গে তাঁদের হুশিয়ারি, ডায়মন্ডহারবারে হাজার দু’য়েক কর্মী ইস্তফার প্রস্তুতি নিচ্ছেন।

সাতগাছিয়া ৩ নম্বর মণ্ডল সভাপতি মিন্টু জানা বলেন, আমরা বিজেপির সদর দফতরে ইস্তফাপত্র নিয়েই এসেছিলাম। রাজ্য সভাপতি না থাকায় তা জমা করা যায়নি। প্রার্থী না পাল্টালে আগামী দু’দিনের মধ্যে গন-ইস্তফা শুরু
হয়ে যাবে। দিল্লিতেও আমাদের দাবি জানাব। রাজ্য স্তরের
যে কোনও নেতা প্রার্থী হিসাবে চলবে, আমরা তাঁর হয়ে ভোটের ময়দানে লড়ব। কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীকে কোনওভাবে মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, এর আগে তিনবার ভোট দাঁড়িয়ে ছিলেন বিজেপির এই অভিজিৎ দাস। প্রতিবারই হার সঙ্গী হয়েছে তাঁর। এবার ফের তাঁকে প্রার্থী করায় ডায়মন্ড হারবারে বিজেপির একটি বড় অংশের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।





 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...