Saturday, June 20, 2026

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ‘ছেড়ে না দেওয়ার’ হুঁশিয়ারি ইমরান খানের

Date:

Share post:

একাধিক মামলায় অভিযুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি। সেখানেই দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ‘ছেড়ে না দেওয়ার’ হুঁশিয়ারি দিলেন ইমরান খান। ক্রিকেটার-রাজনীতিক ইমরান তাঁর স্ত্রী বুশরা বিবিকে আটক করার জন্য সরাসরি মুনিরকেই দায়ী করেছেন।

পরে ইমরান এক্স হ্যান্ডলে পোস্ট করেন, সেনাপ্রধান আসিম মুনির আমার স্ত্রীকে আটক করায় সরাসরি যুক্ত। তার পরেই সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, যদি আমার স্ত্রীর কিছু হয়, আমি আসিম মুনিরকে ছেড়ে দেব না। যত দিন বেঁচে থাকব আসিম মুনিরকে ছাড়ব না। উনি যা যা অসাংবিধানিক এবং অবৈধ পদক্ষেপ করেছেন, সব ফাঁস করে দেব।

প্রসঙ্গত, একটি দুর্নীতি মামলায় এবং অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ইমরান-পত্নী বুশরা। বর্তমানে তিনি ইসলামাবাদ সংলগ্ন শহরতলি বানি গালা এলাকার বাড়িতে বন্দি। ইমরান স্ত্রীর আটক হওয়ার প্রসঙ্গে তো বটেই, পাঁচ দিনে তাঁকে তিনটি মামলায় অভিযুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাক সেনাপ্রধানকে ‘জঙ্গলের রাজা’ বলে কটাক্ষ করেন।





Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...