Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মুকেশ কুমারদের দাপটে ১৬ বল বাকি থাকতেই শেষ হয় গুজরাত টাইটান্সের ইনিংস। জয়ের জন্য ৯০ রান তুলতেও কিছুটা বেগ পেতে হল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে। ৪ উইকেট হারিয়ে ৮.৫ ওভারে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস।

২) মহেন্দ্র সিং ধোনি কি এ বারের আইপিএল খেলেই অবসর নেবেন? ক্রিকেটপ্রেমীদের কাছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধোনির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত সুরেশ রায়না এবং আরপি সিংহ আইপিএলের মাঝেই জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা।

৩) চলতি বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম বার এই ট্রফি জিতে পরের বার আইএসএল খেলার সুযোগ পেয়েছে সাদা-কালো শিবির। প্রতিযোগিতা শেষে ১০টি পুরস্কার ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তার মধ্যে ৫টিই পেয়েছে মহামেডান।

৪) একার কৃতিত্ব মানতে চাইছেন না জস বাটলার। তাঁর মুখে দলের কথা। হারের মুখ থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন বাটলার। শতরান করেছেন তিনি। তার পরেও বাটলার বলছেন, তিনি একা দলকে জেতাতে পারতেন না।

৫) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংস অধিনায়ক আপাতত মাঠের বাইরে। চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ক্রিকেটীয় ব্যস্ততার মধ্যেও ধাওয়ানের মনে পড়ছে এক জনের কথা।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...