Sunday, March 22, 2026

চরম গরম ও তাপপ্রবাহের সতর্কবাণী, সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ

Date:

Share post:

পশ্চিমের জেলাগুলিতে চরম গরম ও তাপপ্রবাহের সতর্কবাণী। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে রোদে না বেরোতে। দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা ৷

শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। আজকেও তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতাতেও। তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

উত্তরবঙ্গের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। গরম ও অস্বস্তি থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।বাড়বে গরম ও অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।





Related articles

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...