Tuesday, March 31, 2026

রাজ্যে ৫০০ কোটি টাকা লগ্নি মাদার ডেয়ারির, হবে শয়ে শয়ে কর্মসংস্থান

Date:

Share post:

বর্তমানে দেশে মাদার ডেয়ারির পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বাংলায়ও প্রতিনিয়ত এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে দেশজুড়ে একাধিক কারখানা গড়তে চায় মাদার ডেয়ারি। এর মধ্যে বাংলাতেও তৈরি হবে একটি কারখানা। পশ্চিমবঙ্গে আড়াই বছরের মধ্যে কারখানাটি তৈরি করে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে এমনই জানানো হয়েছে সংস্থার তরফে।  বাংলায় কারখানা তৈরির জন্য লগ্নি করা হবে প্রায় ৫০০ কোটি টাকা। একইসঙ্গে হবে কর্মসংস্থান। ৪০০ জনের কর্মসংস্থান হবে। কারখানা তৈরির পরে সম্প্রসারিত বিপণন পরিকাঠামোতেও আরও কিছু মানুষ কাজ পাবেন।
দেশ জুড়ে বহু কারখানা গড়তে দুধ এবং দুধজাত পণ্য তৈরির সংস্থা মাদার ডেয়ারি ২০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে। এরমধ্যে বাংলাতেও হবে কারখানা। তবে রাজ্যের কোথায় কারখানাটি গড়ে উঠবে তা এখনও জানা যায়নি। মাদার ডেয়ারির এমডি মণীশ বন্দলিস জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে তাঁদের আয় অনেক। বিরাট বাজার। পূর্বাঞ্চল থেকে আয়ের ২৫০০ কোটি টাকার মধ্যে ৭০০ কোটির উৎস এই বাংলা। কেন্দ্রের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের শাখা হল মাদার ডেয়ারি। তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে মাদার ডেয়ারির মোট আয় ছিল ১৫,০০০ কোটি। এই সংস্থার এমডির দাবি, এ বছর তা ২৫ শতাংশ বাড়ানোই মূল লক্ষ্য।
বন্দলিস জানিয়েছেন, বাংলায় কারখানাটি তৈরি হলে আইসক্রিম, কুলফি, দই, ছাঁচ সবরকমেরই দুগ্ধজাত পণ্য তৈরি হবে। এর জন্য দিনে দুধ লাগবে প্রায় ৪-৫ লক্ষ লিটার। সেখানে তৈরি পণ্য পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং ওড়িশার একাংশের বাজারে বিপণন করা হবে।  এ বছর তাপপ্রবাহের পূর্বাভাসে কথা মাথায় রেখে বেশি পরিমাণে তোই করা হবে আইসক্রিম। আইসক্রিমের বিক্রি ৫০% বাড়ানোই এখন এই সংস্থার লক্ষ্য।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...