Friday, June 26, 2026

মাত্র সাতাশেই প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার ‘Angry Rantman’ অভ্রদীপ

Date:

Share post:

প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। নেটদুনিয়ায় ‘Angry Rantman’ নামে পরিচিত ছিলেন তিনি। মাত্র ২৭ বছরেই চলে গেলেন তিনি। তাঁর অফিশিয়াল পেজ থেকেই এই খবরটি জানানো হয়েছে।

Angry Rantman’ পরিবারের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যম জানানো হয়েছে, ‘গভীর শোক এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আজ ১০.১৮ মিনিটে অভ্রদীপ সাহা ওরফে #AngryRantman কে হারিয়েছি। এই দুঃখজনক ঘটনা ও তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

জানা গিয়েছে, আগেও অসুস্থ ছিলেন অভ্রদীপ সাহা। তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু আচমকাই তাঁর শরীর আরও খারাপ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁকে ভর্তি করা হয়েছিল, ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। এরপর তাঁর Open herat Surgery করা হয়। কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়ে, শেষ অবধি ‘Agry Rantman’  অভ্রদীপকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন- ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬.৪

অভ্রদীপ সাহা তাঁর ভক্তদের কাছে Angry Rantman’ হিসাবে বিখ্যাত ছিলেন। অভ্রদীপ ২০১৮ সালে তাঁর ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন। তাঁর বেশিরভাগ ভিডিয়ো ছিল ফুটবল নিয়ে। এছাড়াও চলচ্চিত্র পর্যালোচনা করার সময় তাঁর অনেক ভিডিয়ো দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর ভিডিয়ো ভক্তরাও ভীষণভাবে পছন্দ করেছেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...