Saturday, June 20, 2026

হঠাৎ ঘূর্ণাবর্ত, ভোটের আগের সন্ধ্যায় দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে! 

Date:

Share post:

দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, উত্তরে ভোটের উত্তাপ বাড়ছে। ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তাল হতে পারে উত্তরের পাঁচ জেলার আবহাওয়ার পরিস্থিতি। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে হঠাৎ ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভোটের সকালে অর্থাৎ শুক্রবারেও দুর্যোগের পরিস্থিতি কাটবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

IMD বলছে, বিহার ও উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী তিন-চারদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের তাপপ্রবাহের কোন সম্ভাবনা না থাকলেও (No Heatwave alert in North Bengal), দক্ষিণবঙ্গে চড়বে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ৩০ ডিগ্রিতে। গরমের দাপট থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসী।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...