Thursday, June 4, 2026

পুলিশকে হুমকি, থানার গেটে তালা! বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

Date:

Share post:

আঙুল উঁচিয়ে, চোখ বড় বড় করে রনং দেহী মেজাজে কর্তব্যরত পুলিশ আধিকারিককে হুমকি, সরকারি কাজে হস্তক্ষেপ ও থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রী তথা মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।

অগ্নিমিত্রা কার্যত অগ্নিশর্মা হয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। রাম নবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোর করে অভিযোগ দায়েরের দাবিতে মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন।

কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাম নবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার আইসি-সহ অধিকাংশ পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। তখনই থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে।




 

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...