Friday, April 3, 2026

রাজ্য সরকারের কোচিংয়েই UPSC-তে বিরাট সাফল্য অশোকনগরের ব্রততীর

Date:

Share post:

দ্বিতীয়বারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন। সাফল্যও পেলেন ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ব্রততী দত্ত। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত উত্তর ২৪ পরগনার  অশোকনগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্রততী। সর্বভারতীয় পরীক্ষায় এবার তাঁর র‍্যাঙ্ক ৩৪৬।  পরিবারের সদস্য থেকে পাড়া-প্রতিবেশি, আত্মীয়স্বজন, সকলেই ব্রততীর সাফল্যে ভীষণ খুশি। মেয়ের সাফল্যে গর্বিত বাবা গৌরহরি দত্ত ও মা অপর্ণা রাহা দত্ত কার্যত বাকরুদ্ধ।
ব্রততী নিজে ও তাঁর বাবা মা, এমন সাফল্যের জন্য রাজ্য সরকার পরিচালিত কোচিংয়ের অবদানের কথাই বলছেন।
UPSC-তে বাংলার সফলতম পরীক্ষার্থী অশোকনগরের ব্রততী ২০২৩ সালে এই সর্বভারতীয় পরীক্ষায় বসেছিলেন দ্বিতীয়বার। প্রথমবার স্নাতকোত্তরের ক্লাস চলাকালীন পরীক্ষা দিয়েছিলেন। তবে সাফল্য আসেনি। দ্বিতীয়বার আশাতীত ফলাফল। বাবা এক চিকিৎসকের সহায়ক হিসেবে কাজ করেন। মা কৃষিদপ্তরের কর্মী। হাবড়ার বাণীপুর জওহর নবোদয় আবাসিক স্কুলে পড়তেন। ছোট থেকেই মেধাবী। দ্বাদশ শ্রেণির পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ক পড়াশোনার জন্য স্নাতকস্তরে ভর্তি হন। পাশ করার পর ওড়িশায় সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর করেন। স্বর্ণপদক পেয়েছিলেন।
ব্রততীর একমাত্র লক্ষ্য ছিল প্রশাসনিক পদে যাওয়ার। তখনই UPSC পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। তাঁর লক্ষ্য আইএএস হওয়া। ব্রততীর কথায়, “আমার বড় কোচিং ছিল না। পড়াশোনার পাশাপাশি সরকারের ফুড সেফটি অফিসার হিসেবে চাকরি করেছি। আমার পাশ করার জন্য রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের বড় ভূমিকা রয়েছে। এমন কোচিং পেয়ে আমি কৃতজ্ঞ।”

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...