Tuesday, June 23, 2026

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

ভোটের মুখে ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। সন্ত্রাসবাদীদের গুলিতে একের পর এক ভিন রাজ্যের মানুষ প্রাণ হারাচ্ছেন জম্মু-কাশ্মীরে। বুধবার অনন্তনাগে এক পরিযায়ী শ্রমিকের উপর হামলা  চায় জঙ্গিরা। গুলিবিদ্ধ ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে বাঁচানো যায়নি।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। তাঁর নাম রাজু শাহ। তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কাশ্মীরে থাকতেন। অনন্তনাগের বিজবেরার জাবলিপোরা এলাকায় জঙ্গিরা তাঁর উপরে অতর্কিতে হামলা চালায়।
এই নিয়ে গত ৭দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে দ্বিতীয়বার জঙ্গি হামলা। এর আগে গত সোমবার দক্ষিণ কাশ্মীরের হেরপোরায় এক ব্যক্তির উপরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ওই ব্যক্তি দেহরাদুনের বাসিন্দা ছিলেন। এবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পরিযায়ী শ্রমিক। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...