Saturday, April 11, 2026

নাক-মুখ দিয়ে রক্ত! ভোট শুরুর মুখেই কোচবিহারে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

আজ, শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। এ রাজ্যের তিনটি আসনেও সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। কিন্তু ভোটের শুরুতেই দুঃসংবাদ। কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। চিকিত্‍সকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু কিউআরটি টিমের ওই সদস্যের।  জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কুমার নীলু। তিনি বিহার থেকে মাথাভাঙা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন।

পুলিশ সূত্রে খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই জওয়ান। তাঁর নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরে ওই জওয়ানকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

 


 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...