Thursday, June 11, 2026

ভোটের উত্তাপে ব্যাকফুটে উত্তরের আবহাওয়ার গরম! দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ 

Date:

Share post:

মেঘলা আকাশে উত্তরবঙ্গের ভোট (Election in North Bengal) শুরু। জলপাইগুড়িতে ঝিরঝিরে বৃষ্টির (Rain in Jalpaiguri) খবর মিলেছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। শুক্রবার সকাল থেকে গরম অনেকটাই কম থাকায় ভোটের লাইনেও ভিড় বেড়েছে। তবে দক্ষিণের জন্য আপাতত স্বস্তির কোনও খবর নেই। আজও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সর্তকতা (Heatwave alert) জারি রয়েছে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তীব্র দহন জ্বালার সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি বেশ কয়েকটি জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা। এই জেলাগুলিতে ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। কলকাতার তাপমাত্রা আজ ৪০ ডিগ্রি ছাড়াবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলায় শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি বাড়বে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...