Saturday, April 4, 2026

বিরাটের উত্তরে চমকে গেলেন দীনেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই ভালো জায়গায় নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলে লাস্ট বয় ফ্যাফ ডুপ্লেসি-বিরাট কোহলির দল। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে বিরাট কোহলি-ফ্যাফের সাক্ষাৎকার নিচ্ছেন দীনেশ কার্তিক। সেখানে বিরাটের উত্তর শুনে চমকে যান দীনেশ।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, কোহলি, ডুপ্লেসিদের সামনে নিজেকে নিয়ে একটি প্রশ্ন রেখেছেন কার্তিক। জিজ্ঞাসা করেছিলেন, ক্রিকেটার বাদে তাঁর নিজের প্রিয় ক্রীড়াবিদ কে হতে পারেন? সঙ্গে সঙ্গে কোহলির উত্তর, “তোমার স্ত্রী।” হাসতে হাসতে কার্তিকের উত্তর, “নিশ্চিত ভাবে দারুণ একটা উত্তর দিলে। আমার মাথায় তো অন্য কারও নাম ছিল।” এ কথা শুনে কোহলি, কার্তিক, ডুপ্লেসি তিন জনেই হাসতে থাকেন। আর এই ভিডিও মন কেড়েছে নাটিজেনদের। ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল একজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। মহিলা বিভাগে দীর্ঘদিন ভারতের এক নম্বর স্কোয়াশ খেলোয়াড় ছিলেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে খেলেছেন দীপিকা।

আরও পড়ুন- মুম্বই শিবিরে বিভাজন স্পষ্ট, ক্রিকেটারের পোস্ট ঘিরে জল্পনা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...