Saturday, March 14, 2026

শাহকে তোপ দেগে বাংলার মানুষ কেন তৃণমূলকে ভোট দিচ্ছে কারণ দর্শালেন কুণাল

Date:

Share post:

আজ, শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এ রাজ্যের তিন কেন্দ্রেও সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর ভোটের সকালেই তৃণমূলের দাবি, বাংলা বিরোধীদের বিসর্জন দিয়ে জনতার রায় মমতার দিকেই।

এদিন এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলার মানুষ তৃণমূলকে কেন ভোট দিচ্ছেন, তার কয়েকটি কারণ তুলে ধরেন কুণাল।

এক্স হ্যান্ডেলে কুণালের দাবি, (১) দারিদ্র বিমোচন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সেরা। কেন্দ্র বকেয়া টাকা দেয় না। তাই মানুষের রায় তৃণমূলের পক্ষেই।

(২) অনুপ্রবেশ আটকানো অমিত শাহর দফতর ও বিএসএফের কাজ। কিন্তু সে কাজে তারা ব্যর্থ।

(৩) দুর্নীতিতে সেরা বিজেপি। শুভেন্দুসহ সারা দেশের যাদের বিজেপি চোর বলে তদন্ত চেয়েছিল, পরে তাদের দলে নিয়ে নেতা করেছে।

(৪) মা বোনেদের সম্মান তৃণমূল দেয়। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস, মণিপুর তো বিজেপির ইতিহাস। অমিতজি, আপনি ব্রিজভূষণের পাশে থাকেন, দেশের সোনার মেয়েদের বিচার দেন না। এসবের জন্যেই বিজেপিকে ভোট নয়।

আরও পড়ুন- সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ দক্ষিণী তারকাদের, বিশেষ বার্তা ‘থালাইভা’র!

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...