Saturday, April 11, 2026

পাকিস্তানে চিনাদের পরে জাপানিরা আক্রান্ত, নিকেশ ২ জঙ্গি

Date:

Share post:

ফের বিদেশি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা পাকিস্তানে। চিনের পর এবার জাপানের নাগরিকদের নিশানা করল জঙ্গিরা। শুক্রবার সকালে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা চালায়। তবে জাপানি নাগরিকরা সুরক্ষিত রয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে।

এদিন সকালে করাচিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন জাপানের পাঁচ নাগরিক। তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। তবে সঠিক সময়মতো বিস্ফোরণ না ঘটার জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জাপানের নাগরিকরা। দুই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে আহত হন দুই পথচারী। খতম হয় ২ জঙ্গি। জাপানিদের এক নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা ৫ জন জাপানি নাগরিক সুরক্ষিত রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। দিন কয়েক আগেই কনভয়ে বিস্ফোরণের জেরে পাঁচ চিনা নাগরিকের মৃত্যু হয় পাকিস্তানে।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...